Apan Desh | আপন দেশ

কাশিমপুর কারাগার থেকে আসামি পলায়ন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৯, ৭ আগস্ট ২০২৪

কাশিমপুর কারাগার থেকে আসামি পলায়ন

গাজীপুরে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ২০৯ বন্দি পালিয়ে গেছেন। পালিয়ে যাওয়ার সময় গুলিতে ছয় বন্দি নিহত হয়েছেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে কারাগারের বন্দিরা বিদ্রোহ করেন। তারা কারাগার ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় কারারক্ষীরা থামানোর চেষ্টা করলে বন্দিরা তাদের ওপর চড়াও হন। একপর্যায়ে সেনাবাহিনীকে খবর দেয়া হয়। সেনাবাহিনী এসে কমান্ডো অভিযান চালিয়ে বিদ্রোহ দমন করে।

সিনিয়র জেল সুপার আরও জানান, বন্দিদের মধ্যে ২০৯ জন দেয়াল টপকে পালিয়ে গেছেন। এসময় গুলিতে ছয়জন নিহত হন। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

চকবাজারের আগুন নেভেনি ৫ ঘণ্টায়ও অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল-মাইকেল উডফোর্ড স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা রূপপুরে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া রিয়াদ বিমানবন্দরে হামলায় আরও ৪ বাংলাদেশি আইসিইউতে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হাসান মাহমুদ বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের মাঝপথ থেকে ফিরে এলো ইউএস-বাংলা, ৫ ফ্লাইট বাতিল রিয়াদে হামলার নিন্দা ট্রাম্পের, হুতিবিরোধী অভিযানের ইঙ্গিত কিং খালিদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
City Touch