ফাইল ছবি
আগামী ৩ দিন ভারী বর্ষণের সম্ভাবনা নেই। এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে উত্তরাঞ্চলের রাজশাহী রংপুর, ময়মনসিংহ ও সিলেটসহ বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে আগারগাঁও আবহাওয়া অফিসে সাংবাদিকদের এ তথ্য দেন আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির।
তিনি বলেন, আগামী তিন দিন বৃষ্টি প্রবণতা কম থাকলেও ১৭ তারিখের পর সারাদেশে বাড়তে পারে বৃষ্টি। এছাড়া জুলাইয়ের শেষে বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। তবে সেটি অপেক্ষাকৃত কম শক্তিশালী হবে বলে ধারণা আবহাওয়া অফিসের।
আরও পড়ুন<<>> দেশের ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা
এদিকে পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এতে আপাতত পাহাড় ধসের ব্যাপারে কোনো সতর্কতা নেই। এছাড়া আজ থেকে সকল নদী ও সমুদ্র বন্দর সতর্ক সংকেতের আওতামুক্ত বলেও জানান এ আবহাওয়াবিদ।
আপন দেশ/এবি/এসএস
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































