ছবি : সংগৃহীত
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী। এর ফলে মূল্যস্ফীতি দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম।
সোমবার (১১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের তথ্যানুযায়ী, সোমবার বাংলাদেশ সকাল সাড়ে ৮টা ২৩ মিনিট পর্যন্ত স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬৮৪ দশমিক ৩২ ডলারে দাঁড়িয়েছে। এ ছাড়া জুন মাসে সরবরাহের জন্য মার্কিন স্বর্ণের ফিউচার শূন্য দশমিক ৮ শতাংশ কমে ৪ হাজার ৬৯২ দশমিক ৭০ ডলারে বিক্রি হয়েছে।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার রয়টার্সকে বলেন, ‘মূলত মার্কিন-ইরান চুক্তির বিষয়ে তাৎক্ষণিক যে আশা ছিল, তা ফিকে হয়ে যাওয়ায় আমরা এই পরিস্থিতি দেখছি। পাশাপাশি অপরিশোধিত তেলের দাম নতুন করে বৃদ্ধি পাওয়ায় স্বর্ণের বাজারের নেতিবাচক প্রভাব পড়েছে।’
রোববার (১০ মে) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দেওয়া শান্তি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এতে প্রায় ১০ সপ্তাহ ধরে চলা সংঘাত দ্রুত শেষ হওয়ার আশা ভেঙে যায়।
এ সংঘাতে ইরান ও লেবাননে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হরমুজ প্রণালিতে নৌ চলাচল বাধাগ্রস্ত হয়েছে এবং বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































