ছবি: সংগৃহীত
মিশরের রাজধানী কায়রোয় বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হয়েছে গণহত্যা দিবস। ঘরোয়া পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে শহীদদের স্মরণে নানা কর্মসূচি পালন করা হয়।
বুধবার (২৫ মার্চ) দূতাবাসের সম্মেলন কক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর ২৫ মার্চের গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন নোমান উদ্দিন আজহারী।
পরে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। দিবসটি উপলক্ষে পাঠ করা হয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী। এসব বাণী পাঠ করেন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন গৌতম কুমার দে এবং শ্রম সচিব জাকির হোসেন।
আরও পড়ুন <<>> ফ্রান্সের পৌর নির্বাচনে ৪ বাংলাদেশির জয়
অনুষ্ঠানে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে মোমবাতি প্রজ্বলন করা হয়। এরপর বক্তব্য দেন রাষ্ট্রদূত সামিনা নাজ। তিনি ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রি ও মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
বক্তব্যে তিনি দেশের চলমান উন্নয়ন কার্যক্রমের কথাও তুলে ধরেন। পাশাপাশি বৈষম্যমুক্ত, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে তারেক রহমানের নেতৃত্বে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































