মন্ত্রীদের বাসা প্রস্তুত, চূড়ান্ত হয়নি প্রধানমন্ত্রীর বাসভবন
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান জানিয়েছেন, নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য মোট ৩৭টি বাসা প্রস্তুত রাখা হয়েছে। তবে প্রধানমন্ত্রীর বাসভবন কোনটি হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তিনি জানান, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নির্ধারিত ৩৭টি বাসার কয়েকটিতে এখনও উপদেষ্টারা অবস্থান করছেন। তারা সরে গেলে এ বাসাগুলো নতুনদের জন্য প্রস্তুত করা হবে।
০৬:৩৩ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার