পরিবেশমন্ত্রীর সঙ্গে এডিবির ভাইস-প্রেসিডেন্টের সাক্ষাৎ
পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ এবং জলবায়ুসহিষ্ণু উন্নয়নে এডিবির সহযোগিতা আরও সম্প্রসারণের আহবান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। মন্ত্রীর সঙ্গে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস-প্রেসিডেন্ট (দক্ষিণ, মধ্য ও পশ্চিম এশিয়া) ইংমিং ইয়াং সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহবান জানান।
১২:০১ এএম, ১১ আগস্ট ২০২৬ মঙ্গলবার