বিএসআরএমের লোগো
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিএসআরএম লিমিটেড ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত হিসাববছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ টাকা ৫৪ পয়সা। গত হিসাববছরে শেয়ারপ্রতি আয় ছিল ২০ টাকা ৫৭ পয়সা।
অন্যদিকে, গত ৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮৬ টাকা ০৬ পয়সায়। আগের বছরের একই সময়ে তা ছিল ১৬৬ টাকা ৭৯ পয়সা।
আরও পড়ুন<<>>রহিমা ফুডের শেয়ারে কারসাজি, দু’জনকে ২০ লাখ টাকা জরিমানা
আলোচিত হিসাববছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৬ টাকা ৪৯ পয়সা। আগের হিসাববছরে পুনর্মূল্যায়িত হিসাবে এর পরিমাণ ছিল ৫২ টাকা ১৫ পয়সা।
ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৭ ডিসেম্বর দুপুর ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































