ফাইল ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর অস্বাভাবিক হারে বাড়ছে। এ বিষয়ে অনুসন্ধান চালিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানতে পেরেছে, ইউনিট দর বৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য (পিএসআই) নেই।
ডিএসই সূত্রে জানা গেছে, ইউনিট দরের অস্বাভাবিক বৃদ্ধির কারণ জানতে সম্প্রতি ফান্ডটির কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চাওয়া হয়। জবাবে ফান্ডটির তরফ থেকে জানানো হয়েছে, কোনো ধরনের অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য ছাড়াই ইউনিট দর বেড়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, গত ৩০ মার্চ সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচ্যুয়াল ফান্ডের প্রতি ইউনিটের দাম ছিল ৭ টাকা ৯০ পয়সা। যা গত ১৩ জুলাই বেড়ে দাঁড়িয়েছে ১৫ টাকা ৫০ পয়সায়। অর্থাৎ সাড়ে তিন মাসে ফান্ডটির ইউনিটের দাম বেড়েছে ৭ টাকা ৬০ পয়সা বা প্রায় ৯৬ শতাংশ।
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































