Apan Desh | আপন দেশ

সোনালী আঁশ লিমিটেডের ক্যাটাগরির পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১১:২২, ১২ জুলাই ২০২৬

সোনালী আঁশ লিমিটেডের ক্যাটাগরির পরিবর্তন

ফাইল ছবি

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাট খাতের কোম্পানি সোনালী আঁশ লিমিটেডের ক্যাটাগরির পরিবর্তন হয়েছে। গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ঘোষিত লভ্যাংশের উপর ভিত্তি করে কোম্পানিটির শেয়ারের ক্যাটাগরিতে এ পরিবর্তন আনা হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন<<>>সূচকের উত্থানে লেনদেন চলছে

সূত্র মতে, গত ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ দিয়েছে। ফলে কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।

১২ জুলাই থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়