ফাইল ছবি
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। বুধবার (২০ মে) প্রথম দুই ঘন্টায় টাকা অংকে লেনদেন হয়েছে ৪৩৬ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন বেলা ১২টা ২৬ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ১৬ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২২৭ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ১ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ৫ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৬১ ও ১৯৭৬ পয়েন্টে।
এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২১৫টি, কমেছে ৯৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টি কোম্পানির শেয়ারের।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































