Apan Desh | আপন দেশ

টেকনো ড্রাগস ৫০ কোটি টাকার বন্ড ইস্যু করবে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১১:৪১, ১৭ মে ২০২৬

টেকনো ড্রাগস ৫০ কোটি টাকার বন্ড ইস্যু করবে

টেকনো ড্রাগস লিমিটেডের লোগো

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি টেকনো ড্রাগস লিমিটেড ঋণ পুনর্গঠনের লক্ষ্যে ৫ বছর মেয়াদি মোট ৫০ কোটি টাকার কুপন বেয়ারিং বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, প্রস্তাবিত বন্ডের মধ্যে ২৫ শতাংশ রিডিমেবল এবং ৭৫ শতাংশ কনভার্টিবল বন্ড থাকবে। বৃহস্পতিবার (১৪ মে) অনুষ্ঠিত কোম্পানির ১৯৬তম পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

তবে বন্ড ইস্যুর বিষয়টি শেয়ারহোল্ডারদের অনুমোদন, বিশেষ সাধারণ সভা (ইজিএম) এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-এর অনুমোদনের ওপর নির্ভরশীল থাকবে।

আরও পড়ুন<<>>ইউনাইটেড ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ

এ লক্ষ্যে কোম্পানির ইজিএম আগামী ২৪ জুন ২০২৬ সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। ইজিএমের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ জুন ২০২৬। সভাটি হাইব্রিড পদ্ধতিতে আয়োজন করা হবে। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহণের পাশাপাশি সরাসরি উপস্থিতির জন্য স্থান নির্ধারণ করা হয়েছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, ১৬০/এ, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০।

এছাড়া প্রস্তাবিত বন্ড ইস্যুর জন্য ইস্যু ম্যানেজার ও অ্যারেঞ্জার হিসেবে এমটিবি ক্যাপিটাল-কে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়