ছবি : আপন দেশ
দেশের পুঁজিবাজারে দিনের প্রথমভাগে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। মঙ্গলবার (১২ মে) দুপুর ১২টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ সবকটি প্রধান সূচকই ছিল ঊর্ধ্বমুখী।
ডিএসই সূত্রে জানা গেছে, দুপুর ১২টায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৩ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২২৮ পয়েন্টে। একই সময়ে শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ৮ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৩ পয়েন্টে এবং ব্লু-চিপ কোম্পানিগুলোর সূচক ডিএস-৩০ ৪ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৮৯ পয়েন্টে।
লেনদেনের পরিমাণেও ছিল ইতিবাচক গতি। আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৬৯৩ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এদিকে, এ সময় পর্যন্ত লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৯৯টির শেয়ারদর বেড়েছে, ১২৮টির কমেছে এবং ৬৩টির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।
আরও পড়ুন : হামের বিষয়ে তদন্ত কমিটি হবে: তথ্য উপদেষ্টা
বাজার বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীদের ক্রয়চাপ বৃদ্ধি পাওয়ায় বাজারে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































