ফাইল ছবি
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শেষ হয়েছে। রোববার (১০ মে) বেলা আড়াইটায় লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির ৩৭ কোটি ৮০ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এ তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। কোম্পানিটির ৩৩ কোটি ৫৩ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আরও পড়ুন<<>>সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে
১৫ কোটি ৩৯ লাখ ০৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে সাইফ পাওয়ারটেক লিমিটেড , অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড , টেকনো ড্রাগস লিমিটেড , কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম লিমিটেড, দ্য সিটি ব্যাংক পিএলসি এবং অগ্নি সিস্টেমস লিমিটেড ।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































