ছবি : আপন দেশ
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি ল্যাম্পসের চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। কোম্পানিটির লোকসান আগের বছরের একই সময়ের তুলনায় ৮৫ শতাংশ কমেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) দাঁড়িয়েছে ০.৮৩ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৫.৪৬ টাকা। সে হিসাবে শেয়ারপ্রতি লোকসান কমেছে ৪.৬৩ টাকা।
আরও পড়ুন<<>>সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন
অন্যদিকে, চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৬) কোম্পানিটি মুনাফায় ফিরেছে। এ সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.২৬ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ০.১১ টাকা। অর্থাৎ, মুনাফা বেড়েছে ০.১৫ টাকা বা ১৩৬ শতাংশ।
এছাড়া, ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৬.৮৪ টাকা।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































