ছবি : আপন দেশ
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। রোববার (১২ এপ্রিল) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪৫ শেয়ারের দর পতন হয়েছে। অন্যদিকে টাকার অংকে লেনদেনের পরিমান আগের কার্যদিবসে তুলনায় সামান্য বেড়েছ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৩ দশমিক ৬৯ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৭১ পয়েন্টে।
আরও পড়ুন<<>>ন্যাশনাল টিউবসের আর্থিক পারফরম্যান্সে বড় পতন
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ০৯ পয়েন্ট কমে ১০৬১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে ২০০২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ৮৩৭ কোটি ১০ লাখ ৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭৭৬ কোটি ৮৬ লাখ ৪৫ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৮৮টি কোম্পানির, বিপরীতে ১৪৫ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































