Apan Desh | আপন দেশ

দুই ঘণ্টায় ১৭২ কোটি টাকা লেনদেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৪, ১৯ নভেম্বর ২০২৫

দুই ঘণ্টায় ১৭২ কোটি টাকা লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। বুধবার (১৯ নভেম্বর) প্রথম দুই ঘন্টায় টাকা অংকে লেনদেন হয়েছে ১৭২ কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (১৯ নভেম্বর) বেলা ১২টা ২ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৪৯ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৯৬ পয়েন্টে। 

আরও পড়ুন<<>>নগদ লভ্যাংশ দেবে সিলকো ফার্মা

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ১১ দশমিক ২২ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ১২ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০২৮ ও ১৯০২ পয়েন্টে।

এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩১৫টি, কমেছে ১৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ারের।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু