Apan Desh | আপন দেশ

গুজবে কান না দেয়ার অনুরোধ বিএসইসি’র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৪, ২৮ ফেব্রুয়ারি ২০২৪

গুজবে কান না দেয়ার অনুরোধ বিএসইসি’র

শেয়ার বাজারেকে অস্থিতিশীল করতে সব সময় একটি গ্রুপ কাজ করে। নতুন করে ‘জেড’ ক্যাটাগরির শেয়ার নিয়ে গুজব ছড়াচ্ছে। এসব কোম্পানিগুলো নিয়ে নতুন কোন নির্দেশনা আসবে না। জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. শামসুদ্দিন আহমেদ।

তিনি বলেন, আমি আবারও পরিস্কার করে বলতে চাই, ইতোমধ্যে জেড ক্যাটাগরির শেয়ার নিয়ে যে নির্দেশনা দেয়া হয়েছে তাই চূড়ান্ত। নতুন করে আর কোন নির্দেশনা দেয়া হবে না। বিনিয়োগকারীদের প্রতি আমার অনুরোধ গুজবে কান না দিয়ে নিজের মতো করে বিনিয়োগ করেন।

এর আগে, গত ১৮ মার্চ বিএসইসির নির্দেশে ২২ কোম্পানির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়। কোম্পানিগুলোর মধ্যে কিছু কোম্পানির উৎপাদন ৬ মাসের বেশি বন্ধ, কিছু কোম্পানি দু’বছর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে ব্যর্থ হয়েছে। কিছু কোম্পানির পরিশোধিত মূলধনের তুলনায় রিজার্ভ ঋণাত্বক। 

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু