Apan Desh | আপন দেশ

ইন্টার মায়ামির মান বাঁচালেন মেসি

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১১:০২, ৬ সেপ্টেম্বর ২০২৬

ইন্টার মায়ামির মান বাঁচালেন মেসি

ছবি : সংগৃহীত

বয়স ঊনচল্লিশ, এখনও তার পায়ের যাদু এতটুকু কমেনি। আগের মতই পুরো মাঠে দাপিয়ে বেড়ান। বলছি লিওনেল মেসির কথা। যিনি সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের ঘরোয়া ফুটবলে আরও একার নিজের চিরচেনা রুপ দেখালেন আর্জেন্টাইন তরকা।

স্থানীয় সময় শনিবার (০৫ সেপ্টেম্বর) রাতে নিজের প্রথম ম্যাচে ইন্টার মায়ামির হয়ে জোড়া অ্যাসিস্ট করেন মেসি। আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচটি ২-২ গোলে ড্র করে তারা।

মায়ামির হয়ে গোল করেন লুইস সুয়ারেজ এবং কাসেমিরো। লিগে ১১টি ম্যাচ বাকি থাকতে ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে থাকা ইন্টার মিয়ামি শীর্ষস্থানধারী ন্যাশভিলের চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে রয়েছে।

ম্যাচের ৩২ মিনিটে মেসির কর্নার থেকে হেড করে গোল মুখ খোলেন কাসেমিরো। এর কয়েক মিনিট পরই আটলান্টার হয়ে সমতা ফেরান মিগুয়েল আলমিরন। এরপর মেসির বাড়িয়ে দেয়া একটি শূন্যে ভাসানো বল ধরে তেলাস্কো সেগোভিয়া সুযোগ তৈরি করে দেন সুয়ারেজকে। প্রথমার্ধের ঠিক আগে বক্সের মাঝখান থেকে ডান পায়ের শটে চলতি মৌসুমে নিজের ১২তম গোলটি করেন সুয়ারেজ।

আরও পড়ুন<<>>টেলিভিশনে আজকের যত খেলা

৮৭ মিনিটে ব্রিল এমবোলো পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান এবং শেষ মুহূর্তে ইন্টার মায়ামির বেশকিছু আক্রমণ সামলে নিয়ে ড্র নিয়ে মাঠ ছাড়ে আটলান্টা।

ইন্টার মিয়ামির নু স্টেডিয়ামে এক বৃষ্টির রাতে প্রতিকূল আবহাওয়ার কারণে এক ঘণ্টারও বেশি সময় খেলা বিলম্বিত হয়। দীর্ঘ অপেক্ষার পর দুই দলের খেলোয়াড়রা যখন ওয়ার্ম-আপের জন্য মাঠে নামেন, তখন দর্শকরা উল্লাসে ফেটে পড়েন— আর মেসি যখন টানেল থেকে বেরিয়ে আসেন, তখন সেই গর্জন আরও জোরালো হয়।

অ্যাপল টিভির সঙ্গে ম্যাচ-পূর্ব এক সাক্ষাৎকারে স্প্যানিশ ভাষায় মিডফিল্ডার রদ্রিগো দে পল বলেন, অত্যন্ত আবেগঘন মুহূর্ত। তাকে মাঠে দেখতে পাওয়ার মধ্যে আমরা দারুণ এক রোমাঞ্চ অনুভব করেছি। সারা বিশ্বজুড়ে ১০ নম্বর লেখা আর্জেন্টিনার জার্সি দেখতে পাওয়াটা সবসময়ই আমাদের জন্য অনেক আনন্দের ছিল।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়