Apan Desh | আপন দেশ

আর্জেন্টিনা-মিশর ম্যাচে বিতর্কে কিংবদন্তিদের প্রতিক্রিয়া

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২০:২৮, ৮ জুলাই ২০২৬

আর্জেন্টিনা-মিশর ম্যাচে বিতর্কে কিংবদন্তিদের প্রতিক্রিয়া

ছবি: সংগৃহীত

মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে ম্যাচে বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে নাটকীয় এ ম্যাচে রেফারিং ও ভিএআর নিয়ে রীতিমতো বিতর্ক হচ্ছে।

মিশরের কোচ হোসাম হাসান সরাসরি অভিযোগ তুলেছেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সুবিধা দিতে এবং লিওনেল মেসিকে টুর্নামেন্টে টিকিয়ে রাখতে ম্যাচটিতে কারচুপি করা হয়েছে। তার এ বিস্ফোরক মন্তব্য ফুটবল বিশ্বে তীব্র আলোড়ন তৈরি করেছে, যা নিয়ে থিয়েরি অঁরি, রয় কিন ও জ্লাতান ইব্রাহিমোভিচের মতো কিংবদন্তিরাও দ্বিমুখী প্রতিক্রিয়া জানিয়েছেন।

এ ব্যাপারে আর্সেনাল ও ফ্রান্সের সাবেক স্ট্রাইকার থিয়েরি অঁরি মিসরের হতাশা বুঝতে পারলেও ষড়যন্ত্রের অভিযোগকে সমর্থন করেননি।

তিনি বলেন, আসুন শান্তভাবে বিষয়টি বুঝি। সবাই চিৎকার করছে, কিন্তু সবাই এক ঘটনা দেখছে না। আমি রিপ্লে বেশ কয়েকবার দেখেছি এবং মিসরের হতাশার কারণ বুঝতে পারছি। 
তিনি আরও বলেন, আবার আর্জেন্টিনাও কেন বিশ্বাস করে যে সিদ্ধান্ত সঠিক ছিল, তাও বুঝছি। এ কারণেই বিতর্ক এত তীব্র।

অঁরির মতে মূল সমস্যা সিদ্ধান্ত ভুল বা সঠিক হওয়া নয়, বরং রেফারিংয়ের ধারাবাহিকতা। 
তিনি বলেন, মিশর যখন গোল করল, ভিএআর পুঙ্খানুপুঙ্খভাবে তা রিভিউ করে বাতিল করা হলো। কিন্তু পরে মিশরের পেনাল্টির আবেদনের সময় সে একই রকম পুঙ্খানুপুঙ্খ রিভিউ দেখা যায়নি, খুব দ্রুত সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখানেই সমর্থকরা প্রশ্ন তুলতে শুরু করে। ফুটবল বিশ্ব ভিএআর গ্রহণ করেছে ধারাবাহিকতার আশায়, নিখুঁত হওয়ার জন্য নয়। সমর্থকরা শুধু চায় প্রতিটি দলের জন্য যেন একই নিয়ম প্রযোজ্য হয়।

তবে অঁরি দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানোর জন্য আর্জেন্টিনার মানসিকতা এবং বীরোচিত লড়াইয়ের জন্য মিসরের প্রশংসা করেন।

আরও পড়ুন <<>> ফিফার বিরুদ্ধে এবার তদন্তের দাবি

ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক অধিনায়ক রয় কিন মিসর কোচের অভিযোগকে পুরোপুরি উড়িয়ে দিয়েছেন।

তিনি বলেন, ম্যাচ হারার পর এমন অজুহাত সমর্থকরা করতেই পারে, কোনও জাতীয় দলের কোচ নয়। আপনার দল যদি ম্যাচের শেষ মুহূর্তে ২-০ ব্যবধানের লিড হাতছাড়া করে, তবে সবার আগে নিজের আয়নায় মুখ দেখা উচিত।

কিন আরও বলেন, মেসি জিতলেই মানুষ ফুটবলের কথা বাদ দিয়ে ষড়যন্ত্রের গল্প খোঁজে। এটি অলসতা। পরাজয় মেনে নিন, কোথায় ভুল হয়েছে বিশ্লেষণ করুন এবং দলের উন্নতি করুন। রেফারি বা মার্কেটিং স্কিমকে দোষ দিয়ে লাভ নেই যে আপনাদের দল ম্যাচটি ধরে রাখতে পারেনি। নেতাদের দায়িত্ব নিতে হয়, অজুহাত খুঁজতে হয় না।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী মক্কা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া আইডি, প্রতারক রিমান্ডে দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী নুসরাত হত্যায় দু’জনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন ছয় মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বেশি: সি‌পি‌ডি বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বিএনপির মিডিয়া সেলের এক সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি ঢাকায় বাংলাদেশে-ব্রাজিল ম্যাচ ৬ অক্টোবর বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা: নিষেধাজ্ঞায় ইরানের শাসনব্যবস্থার পতন হবে না
City Touch