Apan Desh | আপন দেশ

ডালাস পুলিশ-মিশর কোচের হাতাহাতি

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৫২, ৩ জুলাই ২০২৬

ডালাস পুলিশ-মিশর কোচের হাতাহাতি

ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার ম্যাচের আগে ডালাস পুলিশ ও মিশর কোচের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। ক্যামেরাম্যান মিশরের ফুটবলারের ছবি তুলতে গেলে পুলিশ বাধা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে ডালাস পুলিশের সঙ্গে হট্টগোলে জড়িয়ে পড়েন মিশরের কোচিং স্টাফ। আফ্রিকার দলটি যে হোটেলে অবস্থান করছে, সেখানেই এ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।  

ঘটনাটি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা গেছে, ছবি তুলতে বাধা দেয়া নিয়ে শুরু হওয়া কথা–কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কিতে রূপ নেয়। 

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ ও আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানায়, পুলিশের আচরণে প্রথমে ক্ষোভ প্রকাশ করেন মিশরের কোচ হোসাম হাসানের ভাই ইব্রাহিম হাসান। তিনি পুলিশের বাধায় ক্ষিপ্ত হয়ে ওঠেন। দায়িত্বরত কর্মকর্তার কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন। সেখানে তাকে ধাক্কাও দেয়া হয়। মিশরের প্রধান কোচ হোসাম হাসানও এ ঘটনায় জড়িয়ে পড়েন। তার সঙ্গেও পুলিশ সদস্যদের হাতাহাতি হয়।

আরও পড়ুন <<>> কেপ ভার্দের বিপেক্ষ আর্জেন্টিনা সম্ভাব্য একাদশ

ভিডিও ফুটেজে দেখা যায়, একজন পুলিশ কর্মকর্তা অত্যন্ত আক্রমণাত্মকভাবে মিশর দলের সদস্যদের দিকে তেড়ে যান। তখন সে পুলিশের সহকর্মীরাই পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরবর্তী সময়ে আশপাশের মানুষের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কোচ হোসাম হাসানকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।  

মিশর শেষ ৩২ দলের রাউন্ডে খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। শনিবার (০৭ জুলাই) বাংলাদেশ সময় রাত ১২টায় ম্যাচটি শুরু হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টানা ৫ দিন ভারি বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় বসছে নাটোর-বগুড়ার ৯ এইচএসসি পরীক্ষার্থী বৈঠকে বসেছেন ইরান-বাংলাদেশের স্পিকার তাপপ্রবাহের পর দাবানলে পুড়ছে ফ্রান্স হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান কাঁচাবাজারে অস্বস্তির মধ্যেই বাড়ল চাল-মুরগির দাম বেগম রোকেয়া পদকের জন্য আবেদন আহ্বান রাজধানীতে ১১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন লুকা মদ্রিচ শ্বাসরুদ্ধকর জয়ে শেষ ষোলোয় পর্তুগাল, বিদায় ক্রোয়েশিয়া ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত ২৭ ইমাম রেজার মাজারের লাল পতাকায় খামেনির কফিন