Apan Desh | আপন দেশ

‘মোবাইল রিচার্জে কর কমাতে চায় সরকার’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:০০, ২৫ এপ্রিল ২০২৬

আপডেট: ১৭:০২, ২৫ এপ্রিল ২০২৬

‘মোবাইল রিচার্জে কর কমাতে চায় সরকার’

ছবি : সংগৃহীত, আপন দেশ

দেশে ১০০ টাকার মোবাইল রিচার্জে সরকার সরাসরি ৩৮ টাকা কর বাবদ কেটে নিচ্ছে। এটা ঠিক নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তিনি বলেন, টেলিকম সেবায় আরোপিত ট্যাক্স-ভ্যাট কমানো নিয়ে সরকার এরই মধ্যে কাজ শুরু করছে বলেও জানান তিনি। 

শনিবার (২৫ এপ্রিল) টেলিকম পলিসি নিয়ে রাজধানীর তেজগাঁওয়ে একটি হোটেলে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, দেশের ৯০ শতাংশ মানুষকে ফাইভজি সেবার আওতায় আনতে চায় সরকার। একই সঙ্গে ন্যূনতম ১০০ এমবিপিএস গতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাও নিশ্চিত করতে চায়।

ব্যর্থতার কথা স্বীকার করে উপদেষ্টা বলেন, গ্রাহক মোবাইল সার্ভিস নিতে অর্থ ব্যয় করেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। এটা আমাদের ব্যর্থতা। 

আরও পড়ুন<<>>ফের বন্ধ হল বড়পুকরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হয়। এর সঙ্গে কার্যকরী ভ্যাট ১৮ শতাংশ এবং সারচার্জ আছে ১ শতাংশ। এ ছাড়া সিম কর, রাজস্ব ভাগাভাগিসহ অন্যান্য কর মিলিয়ে ১০০ টাকার রিচার্জে সাড়ে ৫৪ টাকা নিত সরকার।

তবে ছয় মাসের ব্যবধানে গত বছরের জানুয়ারিতে মোবাইল ফোনে কথা বলা কিংবা ডাটা ব্যবহারে আবারও খরচের বোঝা ১৮ কোটি ৮৭ লাখ সিমকার্ডধারীর কাঁধে চাপায় অন্তর্বর্তী সরকার। ৩ শতাংশ বাড়ানো হয় সম্পূরক শুল্ক। সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২৩ শতাংশ করার সিদ্ধান্ত নেয় এনবিআর। এতে ১০০ টাকায় ৫৬ টাকার বেশি কর দিতে হচ্ছে গ্রাহককে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়