Apan Desh | আপন দেশ

নতুন দায়িত্ব পেলেন জয়নুল আবদিন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৫০, ৭ সেপ্টেম্বর ২০২৬

নতুন দায়িত্ব পেলেন জয়নুল আবদিন

ছবি : আপন দেশ

জাতীয় সংসদে ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে এবং একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে। 

এরমধ্যে একটিতে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। 

পদাধিকারবলে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রীর সদস্য।    

রোববার (০৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠ ভোটে সর্বসম্মতিক্রমে পাশ হয়।

জয়নুল আবদিন ফারুক জ্যেষ্ঠ বিএনপি নেতা ও বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা দিয়ে তিনি দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। দলের সংকটকালীন সময়ে সাহসী বক্তব্য ও দৃঢ় অবস্থানের জন্য তিনি পরিচিত। জয়নুল আবেদিন ফারুক ৬ বারের সংসদ-সদস্য। নবম জাতীয় সংসদে বিরোধী দলের চিফ হুইপ ছিলেন তিনি। 

বিএনপি চেয়ারম্যানের এ উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক নোয়াখালী-২ আসনের সংসদ-সদস্য।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, বরিশাল-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ রাজিব হাসান, বগুড়া-২ আসনের মোহাম্মদ হাফিজুর রহমান, শেরপুর-৩ আসনের মোহাম্মদ মাহমুদুল হক রুবেল, মাদারীপুর-৩ আসনের আনিসুর রহমান, শরীয়তপুর-১ আসনের সাঈদ আহমেদ, সংরক্ষিত মহিলা আসন-৩১-এর মোসাম্মদ সাজিদা ইয়াসমিন, মেহেরপুর-২ আসনের মোহাম্মদ নাজমুল হুদা এবং নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়