Apan Desh | আপন দেশ

সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৬:৪২, ৩ সেপ্টেম্বর ২০২৬

সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস

ছবি: আপন দেশ

প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস এমপি।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) ৩ টা ৫০ মিনিটে জাতীয় সংসদের অধিবেশনে তিনি যোগ দেন। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনের সভাপতিত্ব করেন। এ সময় স্পিকার বলেন, দীর্ঘদিন পর চিকিৎসা শেষে সংসদে এসেছেন, আপনাকে স্বাগত।

এর আগে সকালে মির্জা আব্বাস সংসদ ভবনে পৌঁছালে তার দফতরের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এরপর তিনি তার জন্য নির্ধারিত অফিসে প্রবেশ করেন। বেশ কিছু নথিপত্র পর্যালোচনার মাধ্যমে প্রথম দিনের দাফতরিক কাজ শুরু করেন। 

আরও পড়ুন<<>>দেশের পথে মির্জা আব্বাস

উল্লেখ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই গুরুতর অসুস্থ হয়ে পড়েন এমপি মির্জা আব্বাস। ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেয়া হয়। পরে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে ফিজিওথেরাপির জন্য তাকে মালয়েশিয়ায় নেয়া হয়। সেখানে প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে ফিজিওথেরাপি নেন তিনি। এরপর তিনি  সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্রায় পাঁচ মাস চিকিৎসা  নেন। চিকিৎসা শেষে বুধবার (০২ সেপ্টেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি।

এর আগে, চলতি বছরে ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অচেতন হয়ে পড়েন মির্জা আব্বাস। তখন তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে নিউরোলজি বিশেষজ্ঞদের একটি চিকিৎসক দল তার মস্তিষ্কে অস্ত্রোপচার করেন।

অস্ত্রোপচার ও পরবর্তী চিকিৎসার পর চিকিৎসকেরা তাকে ফিজিওথেরাপি নেয়ার পরামর্শ দেন। এরপর তাকে আরও উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়া হয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়