Apan Desh | আপন দেশ

এমপি নজরুলের দ্বিতীয় বিয়ে নিয়ে কাজীর বিস্ফোরক তথ্য

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১১:৪০, ২২ জুলাই ২০২৬

এমপি নজরুলের দ্বিতীয় বিয়ে নিয়ে কাজীর বিস্ফোরক তথ্য

ছবি : আপন দেশ

এক নারী সঙ্গে সাতক্ষীরা-৪ আসনের এমপি ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে। এরপর ওই নারীকে দ্বিতীয় বিয়ে করেছেন বলে জানান। কিন্তু তারিখ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। 

কাবিননামায় এবং এমপির লিখিত বক্তব্যে বিয়ের তারিখ ১৭ জুন ২০২৬ উল্লেখ থাকলেও বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত কাজীর সাক্ষাৎকারে ভিন্ন তথ্য উঠে এসেছে।

মোবাইল কথোপকথনের ও সাক্ষাৎকারে বিয়ের কাজী বাকী বিল্লাহ জানান, পাত্র গাজী নজরুল ইসলামের বলা তারিখ অনুযায়ী কাবিননামা প্রস্তুত করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) তাতে স্বাক্ষর করেন পাত্র-পাত্রী।

এদিকে, বিয়ের তারিখ ১৭ জুন উল্লেখ করার পরেও ওই তরুণী মরিয়ম খাতুন এবং গাজী নজরুল ইসলামকে নিয়ে ভিডিও ধারণের সময় স্ত্রী হিসেবে পরিচয় না দেয়া এবং এভাবে একজন তরুণীকে কোনো একটি রুমে নিয়ে আসার জন্য ক্ষমা চাওয়াও বিয়ের কাবিননামাকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মন্তব্য করছেন অনেকেই।

আরও পড়ুন : বাড়ল স্বর্ণ-রুপার দাম, ভরি কত?

বিভিন্ন গণমাধ্যমের দাবি কোথায় বিয়ে সম্পন্ন হয়েছে তা জানেন না কাজী নিজেও। নিজ মুখে স্বীকার করেছেন কাবিননামা তৈরির দিন পাত্র-পাত্রী কেউ না আসলেও কয়েকজন সাক্ষী এসে সাক্ষ্য দিয়ে যাওয়ার কথা।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়