Apan Desh | আপন দেশ

এ লড়াই কখনোই থামবে না : ডাকসু জিএস 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:০৭, ২৪ এপ্রিল ২০২৬

এ লড়াই কখনোই থামবে না : ডাকসু জিএস 

ছবি : আপন দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এস এম ফরহাদ ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, ‘শিক্ষার্থীদের জীবন ও ক্যারিয়ারের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত।’

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এসব বলেন।

এস এম ফরহাদ লিখেছেন, ‘আমরা বেঁচে থাকতে এ ক্যাম্পাসে সন্ত্রাসের রাজনীতিকে ফিরতে দেবো না। খোদার কসম। আর কোনো শিক্ষার্থীকে গণরুম-গেস্টরুমের ভিকটিম হতে দেবো না। প্রতিটি শিক্ষার্থী ভাই-বোনের জীবন ও ক্যারিয়ারের সিকিউরিটি নিশ্চিত করতে প্রয়োজনে আমাদের জীবন যাবে; তবু এ লড়াই কখনোই থামবে না, ইনশাআল্লাহ।’

আরও পড়ুন : দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

পোস্টে ছাত্রদলের উদ্দেশে তিনি লিখেছেন, ‘হল দখলের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে এবং সেটিকে দুঃস্বপ্নে পরিণত করা হবে।’

আপন দেশ/এনএম
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়