Apan Desh | আপন দেশ

শিক্ষানবিশ ৯৬ এএসপিকে বদলি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:১৭, ১৪ জানুয়ারি ২০২৬

শিক্ষানবিশ ৯৬ এএসপিকে বদলি

শিক্ষানবিশ ৯৬ জন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) ৬ মাসের বাস্তব প্রশিক্ষণের জন্য দেশের বিভিন্ন ইউনিট ও জেলায় বদলি করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

এর আগে তারা রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, পিআরবি ভলিউম-১-এর প্রবিধান-৭৯০ অনুযায়ী এ প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে এবং এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতি রয়েছে।

বাস্তব প্রশিক্ষণের জন্য ও সংযুক্ত করা শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপাররা তাদের বেতন-ভাতা সংশ্লিষ্ট বদলি হওয়া ইউনিট থেকে উত্তোলন করতে পারবেন।

আরও পড়ুন : ১ নেতাকে দুঃসংবাদ দিল বিএনপি

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আন্তালিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানের বৈঠক ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে ভিভিআইপি অভ্যর্থনা তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতি প্রধানমন্ত্রীর নাশকতাকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর ফতুল্লার মাদ্রাসায় ভয়াবহ আগুন: বার্ন ইনস্টিটিউটে ৬৩, আশঙ্কাজনক ৪ জন বাংলাদেশ কপ-৩১ থেকে ন্যায্য হিস্যা পাবে: রিজভী আরটিজিএস লেনদেন ফের চালু হয়েছে ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে গরমের তীব্রতা ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি ফেসবুক লাইভে সাংবাদিকদের ওপর ক্ষোভ ঝাড়লেন পরীমনি আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম তুরস্কে ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত ১৭
City Touch