Apan Desh | আপন দেশ

‌‘একমাত্র বিএনপিই বাংলাদেশকে রক্ষা করতে পারে’

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৯:২৪, ৩১ আগস্ট ২০২৫

আপডেট: ২১:১৯, ৩১ আগস্ট ২০২৫

‌‘একমাত্র বিএনপিই বাংলাদেশকে রক্ষা করতে পারে’

বিএনপিই একমাত্র দল যারা বাংলাদেশকে রক্ষা করতে পারে। এ মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপির প্রস্তাবিত ৩১ দফার মধ্যদিয়েই দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত হবে। বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান।

রোববার (৩১ আগস্ট) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ বিষয়ে কথা বলেন।

আরও পড়ুন>>>‘জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে’

অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব) হাফিজ উদ্দিন বলেন, নির্বাচন বিঘ্নিত করে বাংলাদেশকে গণতন্ত্র থেকে দূরে সরিয়ে রাখার জন্য দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র চলছে। একটি নির্দিষ্ট দলকে বিএনপি ভোটে সাহায্য করলেও তারা আমাদের স্বাধীনতাকে ভুল মনে করে, এরা দেশীয় ষড়যন্ত্রকারী।

ভারত আওয়ামী লীগকে ফেরাতে চেষ্টা চালাচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, ভারতের লোকসভায় শেখ হাসিনার গুণগান করে তাকে আবারও ক্ষমতায় ফেরানোর অপচেষ্টা চলছে।

স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতিকে ঐক্যবদ্ধ করা সম্ভব হয়েছিল জাতীয়তাবাদ পতাকার মাধ্যমে। তিনি গণতন্ত্র রক্ষার পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিএনপির হাত ধরে বিপ্লব আসবে।

দলের স্থায়ী কমিটির আরেক সদস্য বেগম সেলিমা রহমান বলেন, দেশের কঠিন সময়ে আজকে বিএনপির জন্মদিনে দলের সব নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। পিআর পদ্ধতির মাধ্যমে কিছু রাজনৈতিক দল নির্বাচন বানচালের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু