Apan Desh | আপন দেশ

ফ্যসিবাদের নব উত্থান ঘটেছে: নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৯, ২৩ অক্টোবর ২০২৪

আপডেট: ১৩:২০, ২৩ অক্টোবর ২০২৪

ফ্যসিবাদের নব উত্থান ঘটেছে: নজরুল ইসলাম খান

অন্তর্বতী সরকার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির তিন সদস্য। বুধবার (২৩ অক্টোবর) সকালে অনুষ্ঠিত এ বৈঠক হয়। পরে বিনিপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, দেশে ফ্যাসিবাদের নব উত্থান ঘটেছে, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। চলমান সংকট দূর করতে হবে।

দেশে যাতে সাংবিধানিক ও রাজনৈতিক সংকট তৈরি না হয়, সে ব্যাপারেও সতর্ক থাকতে প্রধান উপদেষ্টা রাজনীতিবিদদের প্রতি আহবান জানিয়েছেন তারা।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ ছিলেন।

এর আগে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রবেশ করেন। 

দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় বিএনপি নেতাদের সঙ্গে এ বৈঠকটি অনির্ধারিত। তবে তারা বলছেন, এটি চলমান সংলাপের অংশ বিশেষ।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু