বিএনপি নেতারা দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকেছেন। বৃহস্পতিবার সকাল ১০টা ৪৮ মিনিটে তালা ভাঙেন নেতাকর্মীরা। নেতৃত্বে ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও অফিস সহকারি উপস্থিত ছিলেন।
দেখা গেছে, কার্যালয়ের মূল ফটক থেকে প্রতিটি সিঁড়িতে ধুলার স্তর পড়েছে। মেঝেতে কাগজপত্র-পত্রিকা, খাবারের প্যাকেট, ময়লা কাপড়। পানির বোতল পড়ে আছে। ছড়িয়ে ছিঁটিয়ে আছে আসবাবপত্র।
কার্যালয়ের ভেতরে প্রবেশের পর রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, দীর্ঘ আড়াই মাস পর দলীয় কার্যালয়ের তালা ভেঙে ঢুকেছে নেতাকর্মীরা। গত ২৮ অক্টোবর পুলিশ নারকীয় তাণ্ডব চালিয়ে কার্যালয়ে তালা লাগিয়ে দেন। এ সময়ে কার্যালয়ের সামনে কেউ আসলেই তাকেই আটক করা হতো। আজ নেতাকর্মীরা তালা ভেঙে কার্যালয়ে ঢুকেছে। কিন্তু এভাবে নিপীড়ন করে জনগণকে দমিয়ে রাখা যাবে না। গণতন্ত্রের বিজয় হবেই।
গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘাতের পর দলটির কার্যালয় নিয়ন্ত্রণে নেয় পুলিশ। এরপর থেকে তালাবদ্ধ ছিলো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































