Apan Desh | আপন দেশ

প্রশিক্ষণে আহত ক্যাপ্টেন মহিউদ্দিন মির্জাকে পাঠানো হলো সিঙ্গাপুর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:১৫, ১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রশিক্ষণে আহত ক্যাপ্টেন মহিউদ্দিন মির্জাকে পাঠানো হলো সিঙ্গাপুর

ছবি : আপন দেশ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছিলেন ক্যাপ্টেন মহিউদ্দিন মির্জা। এসময় দুর্ঘটনায় গুরুতর আহত তিনি। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর পাঠানো হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টা ৫০ মিনিটে একটি বিশেষ মেডিকেল ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। 

সিঙ্গাপুরে ক্যাপ্টেন মহিউদ্দিনের বিশেষায়িত চিকিৎসা দেয়া হবে। তার সঙ্গে একজন অ্যাটেনডেন্ট রয়েছেন। এ ছাড়া ফ্লাইটটিতে চিকিৎসক দলও রয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন: এসপি নিজাম উদ্দিন সাময়িক বরখাস্ত

এর আগে বুধবার (০৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলছিল। তখন একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনা ঘটে। এতে ক্যাপ্টেন মহিউদ্দিন গুরুতর আহত হন। একই ঘটনায় ২ সেনাসদস্য নিহত হন।

দুর্ঘটনার পর আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়।

নিহত সেনাসদস্যরা হলেন, রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের তাসনিম রিফাত এবং নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবু বকর সিদ্দিক পিয়াস।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়