Apan Desh | আপন দেশ

ডিএমপির বিভিন্ন এলাকায় অভিযান, গ্রেফতার ৫১৭

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৪৭, ৬ সেপ্টেম্বর ২০২৬

ডিএমপির বিভিন্ন এলাকায় অভিযান, গ্রেফতার ৫১৭

ফাইল ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসময় ৫১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (০৬ সেপ্টেম্বর) সকালে এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন।

গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ৩৩ জন, লালবাগ বিভাগ ৩৮ জন, ওয়ারী বিভাগ ৪০ জন, মতিঝিল বিভাগ ৪৫ জন, তেজগাঁও বিভাগ ৮৩ জন, মিরপুর বিভাগ ১৬০ জন, গুলশান বিভাগ ৪৮ জন, উত্তরা বিভাগ ৬৬ জন, গোয়েন্দা বিভাগ ৪ জনকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন: বিদ্যুতে প্রকৌশলী পদে ৫০% প্রমোশনাল কোটা বাতিলের দাবি

অভিযানে ১২ হাজার ২২৮ ইয়াবা, ৬১০ গ্রাম গাঁজা, ৬ জন ভুক্তভোগী, ১০টি মোবাইল, ৭০ লিটার ডিজেল তেল, ৭টি তেলের ড্রাম, একটি সিটি গোল্ডের কানের দুল জব্দ করা হয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়