Apan Desh | আপন দেশ

তারেক রহমানের ভারত সফরে খুলবে নতুন সম্ভাবনার দুয়ার: দীনেশ ত্রিবেদী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:০৫, ২ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৪:০৬, ২ সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের ভারত সফরে খুলবে নতুন সম্ভাবনার দুয়ার: দীনেশ ত্রিবেদী

ছবি : আপন দেশ

দুই দেশের পারস্পরিক স্বার্থ ও সম্পর্ক আরও জোরদার করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভারত সফরে যাবেন বলে মন্তব্য করেছেন বিজেপির সাবেক নেতা দীনেশ ত্রিবেদী। 

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের জনগণের স্বার্থেই এ সফর গুরুত্বপূর্ণ হতে পারে এবং এর মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে।

বুধবার (০২ সেপ্টেম্বর) স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যকার আলোচনা চলমান। দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে সব আলোচনাই চলমান থাকবে। দুই দেশের মধ্যে ফ্রেন্ডশিপ গ্রুপও তৈরি করতে হবে।

স্পিকার ও ডেপুটি স্পিকারের ভারত সফরের বিষয়ে তিনি বলেন, স্পিকার এবং ডেপুটি স্পিকারকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।

আরও পড়ুন : বাংলাদেশের এলএনজি জাহাজ হরমুজ পারে বাধা নেই: ইরানের রাষ্ট্রদূত

তিনি আরও বলেন, বর্তমান স্পিকার খুবই অভিজ্ঞ রাজনীতিবিদ এবং ভালো ফুটবলার।

ভারতের হাইকমিশনার বলেন, দুই দেশের সংসদ কীভাবে একে অপরের সঙ্গে কাজ করতে পারে, সেটি নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক আরও কীভাবে উন্নত করা যায়, সেটা নিয়ে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, দুই দেশের মধ্যকার আলোচনা চলবে। আর এটাই গণতন্ত্র।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়