Apan Desh | আপন দেশ

ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করলেন জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২২:২১, ২২ আগস্ট ২০২৬

ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করলেন জুবাইদা রহমান

ছবি: আপন দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করেন। 

শনিবার (২২ আগস্ট) রাজধানীর ভাষানটেক সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ক্যাম্পের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. জুবাইদা রহমান। এ সময় তিনি ক্যাম্প পরিদর্শন করেন। জেডআরএফ এবং আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ক্যাম্পটি আয়োজন করা হয়।

জেডআরএফ-এর পরিচালক প্রকৌশলী মো. মাহবুব আলম জানান, ক্যাম্পে প্রায় এক হাজার মানুষের চক্ষু চিকিৎসা, ওষুধ ও চশমা প্রদান করা হয়। এ ক্যাম্পে যাদের ছানি অপারেশন প্রয়োজন তাদের বাছাই করে পরবর্তী চিকিৎসার উদ্যোগ নেয়া হয়। 

আরও পড়ুন<<>>ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

জেডআরএফ-এর নির্বাহী পরিচালক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, জেডআরএফ-এর পরিচালক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার শাহ মুহাম্মদ আমান উল্লাহ, জেডআরএফ-এর পরিচালক প্রকৌশলী মো. মাহবুব আলম, পরিচালক কৃষিবিদ ড. মাহফুজুল হক বাচ্চু, পরিচালক প্রকৌশলী জহিরুল ইসলাম, আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement