ছবি : আপন দেশ
কিশোরগঞ্জের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯টায় ঢাকা থেকে সড়কপথে তিনি রওনা দেন।
সফরে কিশোরগঞ্জ সদর ছাড়াও কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। তার সফর ঘিরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ব্যাপক উৎসাহ নিয়ে অপেক্ষা করছেন স্থানীয় বিএনপি নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আরও পড়ুন : রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪, আহত ৩
দিনব্যাপী এ সফরে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণ, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্যপক্ষ উদ্বোধন ও পুরস্কার বিতরণসহ বিভিন্ন ব্যক্তি ও ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরতদের অনুদান ও সম্মানি প্রদান কর্মসূচিতে অংশ নেবেন।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































