Apan Desh | আপন দেশ

আগামী ৩ দিন ১২ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১২:৪৮, ২৬ জুলাই ২০২৬

আগামী ৩ দিন ১২ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায়

ফাইল ছবি

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ২৭, ২৮ ও ২৯ জুলাই কুমিল্লার বিভিন্ন এলাকায় প্রতিদিন টানা ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার (২৫ জুলাই) রাতে জ্বালানি খাতের নিয়ন্ত্রণ সংস্থা পেট্রোবাংলা পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতাধীন এলাকায় পর্যায়ক্রমে পাইপলাইনের রক্ষণাবেক্ষণ কাজ পরিচালিত হবে।

আরও পড়ুন<<>>ঢাকা-কুমিল্লা কর্ডলাইনে গতিশীল হবে বন্দর বাণিজ্য

এ কারণে আগামী সোমবার (২৭ জুলাই) কুমিল্লা শহর ও আশপাশের এলাকায়, মঙ্গলবার (২৮ জুলাই) কুমিল্লা সদর দক্ষিণ, চৌয়ারা, সুয়াগাজী ও সংলগ্ন এলাকায় এবং বুধবার (২৯ জুলাই) কুমিল্লা ক্যান্টনমেন্ট, চান্দিনা ও আশপাশের এলাকায় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামত কাজের সময় গ্রাহকদের সাময়িক এ ভোগান্তির জন্য তারা আন্তরিকভাবে দুঃখিত। নির্ধারিত সময় শেষে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়