ছবি : আপন দেশ
শহরের বাইরে রোগীর তুলনায় চিকিৎসকের সংখ্যা অনেক কম বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, চিকিৎসা ঘাটতি এখন দেশের মানুষের দারিদ্র্যের অন্যতম কারণ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে রাজধানীর ইস্কাটনে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে শিক্ষা ক্ষেত্রে সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দেশের বর্তমান শিক্ষাব্যবস্থার কথা তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী দেশের জনসংখ্যার অনুপাতে চিকিৎসকের সংখ্যা এখনো অনেক কম। বিশেষ করে শহরের বাইরে চিকিৎসক সংকট আরও প্রকট।
অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, দেশের ইতিহাসে সবচেয়ে বড় শিক্ষাবাজেট করেছে সরকার।
জনগণের অর্থ যেন অপচয় না হয়, তা নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বশীলদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন : এমপি নজরুলের বিরুদ্ধে ব্যবস্থার বিষয়ে যা বললেন ইসি মাছউদ
এসময় জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল হকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































