Apan Desh | আপন দেশ

কম্বোডিয়ায় মানবপাচার চক্রের মূল হোতা বনশ্রীতে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৩৯, ১৬ জুলাই ২০২৬

আপডেট: ১৩:৪০, ১৬ জুলাই ২০২৬

কম্বোডিয়ায় মানবপাচার চক্রের মূল হোতা বনশ্রীতে গ্রেফতার

ছবি : আপন দেশ

রাজধানীর বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে কম্বোডিয়ায় মানবপাচার চক্রের মূল হোতাকে গ্রেফতার করা হয়েছে। তার নাম মো. মাহাফুজ উল্লাহ সিদ্দিকী (৪০)।

বুধবার (১৫ জুলাই) বিকেলে বনশ্রী-সংলগ্ন আফতাবনগর এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) তাকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

পুলিশ জানায়, গ্রেফতার মাহাফুজ উল্লাহ সিদ্দিকী বিমানবন্দর থানার মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশে দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি। মাহাফুজ উল্লাহ কম্বোডিয়ায় মানবপাচার চক্রের অন্যতম মূল হোতা বলে প্রাথমিক তদন্তে জানা যায়।

আরও পড়ুন : মিয়ানমার উপকূলে নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর শঙ্কা

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়