Apan Desh | আপন দেশ

চায়ের দোকানের আড়ালে গাঁজা বিক্রি, দোকানি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:৩২, ৭ জুলাই ২০২৬

চায়ের দোকানের আড়ালে গাঁজা বিক্রি, দোকানি গ্রেফতার

ছবি: আপন দেশ

চা দোকানের আড়ালে গাঁজা বিক্রির অভিযোগে মো. মহিন উদ্দিন (৩২) নামে এক দোকানিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। নোয়াখালীর কবিরহাট উপজেলার নলুয়া রেহান আলী চৌধুরী হাট বাজারে তার একটি চায়ের দোকান রয়েছে।

সোমবার (০৬ জুলাই) রাতে পরিচালিত অভিযানে মহিন উদ্দিনের চা দোকানে তল্লাশি চালানো হয়। এসময় দোকানে থাকা বাজারের ব্যাগে কাগজে মোড়ানো ৮০টি গাঁজার রোল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার মোট ওজন প্রায় ৮০০ গ্রাম। এ সময় একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

গ্রেফতার মহিন সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের গোপীবল্লভপুর গ্রামের মো. মোস্তফার ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, দীর্ঘদিন ধরে মহিন চা দোকানের আড়ালে গাঁজার কারবার করে আসছে। 

আরও পড়ুন<<>>পাহাড়ধসে নিহতের সংখ্যা বেড়ে ১১

সোমবার (০৬ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নলুয়া রেহান আলী চৌধুরীহাট বাজারে তার চা দোকানে অভিযান চায়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। অভিযানে তার দোকান থেকে কাগজে মোড়ানো ৮০টি গাঁজার রোল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে কবিরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক মো. হাবিবুর রহমান।

বিষয়টি নিশ্চিত করে নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক সুব্রত সরকার শুভ। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়