ছবি : আপন দেশ
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মন্ত্রিত্বে থাকবেন কি না, সে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, ‘আমি আগেই বলেছি, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে ডেডিক্যাটলি এ কাজটি করতে হলে তাকে ওখানে সময় দিতেই হবে। তার মানে এ না যে, তিনি পররাষ্ট্রমন্ত্রী থাকতে পারবেন না। আমি মনে করি, এটি প্রধানমন্ত্রী এবং তার (পররাষ্ট্রমন্ত্রী) সিদ্ধান্ত।’
বুধবার (০৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য বিদেশ সফর নিয়ে শামা ওবায়েদ বলেন, ‘সরকারিভাবে ঘোষণা না আসা পর্যন্ত কোনো তথ্যকে গুরুত্ব দেয়ার সুযোগ নেই। তবে বিভিন্ন দেশ থেকে প্রধানমন্ত্রীর কাছে সফরের আমন্ত্রণ এসেছে।’
আরও পড়ুন : ‘দেশের প্রতিটি মানুষকে মাথায় রেখে বাজেট দেয়া হচ্ছে’
এর আগে মঙ্গলবার (০২ জুন) নিউইয়র্কে অনুষ্ঠিত ভোটে ১৯০টি ভোটের মধ্যে ৯৯ ভোট পেয়ে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেজ কাকাউরিসকে পরাজিত করে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন খলিলুর রহমান। প্রায় ৪০ বছর পর বাংলাদেশ এ পদে নির্বাচিত হলো বাংলাদেশ।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































