Apan Desh | আপন দেশ

ট্রেনে নারীদের জন্য পৃথক বগির পরিকল্পনা সরকারের

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৪:৩০, ২ জুন ২০২৬

ট্রেনে নারীদের জন্য পৃথক বগির পরিকল্পনা সরকারের

ছবি: আপন দেশ

আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য পৃথক বগির পরিকল্পনা করছে সরকার। ঈদুল আজহার পর প্রতিটি আন্তঃনগর ট্রেনে কোচ দেয়ার পরিকল্পনা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

৬৫ বছরের ওপরে, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মেট্রো রেলে ২৫ শতাংশ ছাড়ের কার্ড উদ্বোধন অনুষ্ঠানে এ পরিকল্পনার কথা জানান মন্ত্রী।

আরও পড়ুন<<>>সার্বিক পরিস্থিতি সন্তোষজনক, দাবি সড়ক পরিবহন মন্ত্রীর

সোমবার (০১ জুন) রেলপথমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ঈদের সময় নারীদের জন্য আলাদা কোচ দেয়ার নির্দেশ দিয়েছেন। চট্টগ্রাম ও সিলেটের দুটি কোচে নারীরা আলাদা যাত্রা করতে পারবেন। এ ছাড়া ঈদের পর প্রতিটি আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেয়ার পরিকল্পনা করা হচ্ছে।

প্রবীণ ও প্রতিবন্ধীদের মতো শিক্ষার্থীদেরও মেট্রো রেলে কার্ড দেয়ার পরিকল্পনা আছে সরকারের। আন্তঃনগর ট্রেনেও শিক্ষার্থীদের ২৫ শতাংশ ছাড় দেয়া হবে বলে জানান মন্ত্রী।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়