Apan Desh | আপন দেশ

শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৩০, ১২ মে ২০২৬

শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত

ফাইল ছবি, আপন দেশ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে মার্কেট, বিপণিবিতান ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার নতুন সময় নির্ধারণ করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

মঙ্গলবার (১২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়ে, আজ থেকে ঈদুল আজহা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও ব্যবসা প্রতিষ্ঠানসমূহ রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। 

আরও পড়ুন<<>>দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির শঙ্কা

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দোকান মালিক সমিতির আবেদনের প্রেক্ষিতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ অবহিত করেন। মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও ব্যবসা প্রতিষ্ঠানসমূহ রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সময় বর্ধিত করা হয়েছে।

তবে কোনো আলোকসজ্জা ও অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করা যাবে না বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় দোকান মালিক সমিতি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজপথে হইচই করে কিছু গড়া যায় না: প্রধানমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় সীমান্তে কাঁটাতারের বেড়া বিষয়ে আলোচনায় হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কিউবায় হামলার প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প হামের বিষয়ে তদন্ত কমিটি হবে: তথ্য উপদেষ্টা পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭ শেখ হাসিনা বাংলাদেশে কলঙ্কিত থাকবে : স্পিকার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের মাঠজরিপ শুরু সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বাড়ানো হচ্ছে : জামায়াত আমীর শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জন না করায় বেকারত্ব বেশি : প্রধানমন্ত্রী সৌদি পৌঁছেছেন ৫২৩৩৪ বাংলাদেশি হজযাত্রী ইরান-সংশ্লিষ্ট ১২ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা