ফাইল ছবি, আপন দেশ
উচ্চগতির ব্রডব্যান্ড সেবা আরও সহজলভ্য করতে নতুন শুল্ক কাঠামো অনুমোদন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
সোমবার (২৭ এপ্রিল) বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নতুন ট্যারিফ পরিকল্পনা চূড়ান্ত করা হয়।
‘এক দেশ, এক রেট’-নীতিমালার আলোকে ৫ এমবিপিএস থেকে ৪০ এমবিপিএস পর্যন্ত ব্যান্ডউইডথের আনুপাতিক সমন্বয়ের ভিত্তিতে নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বিটিআরসি।
বিটিআরসি জানায়, গ্রাহক পর্যায়ে সেবার মান নিশ্চিতের শর্তে স্যাম অনলাইনকে ৩০ এমবিপিএস থেকে ২৫০ এমবিপিএস পর্যন্ত বিভিন্ন প্যাকেজ পরিচালনার অনুমতি দেয়া হয়েছে।
আরও পড়ুন<<>>‘১২ মাসের মধ্যে চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল’
নতুন তালিকা অনুযায়ী, ৩০ এমবিপিএস গতির ইন্টারনেটের মাসিক সর্বোচ্চ মূল্য ৫০০ টাকা, ১০০ এমবিপিএসের জন্য ১০০০ টাকা এবং ২৫০ এমবিপিএস প্যাকেজের জন্য মাসিক ৩০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব সংযোগে সর্বোচ্চ শেয়ারড কন্টেনশন রেশিও হবে ১:৮।
গ্রাহকদের উন্নত অভিজ্ঞতা এবং ইন্টারনেটের সুষম বণ্টন নিশ্চিত করতেই এ সমন্বিত মূল্যতালিকা কার্যকর করা হয়েছে বলেও জানিয়েছে বিটিআরসি।
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।






















