Apan Desh | আপন দেশ

বৃষ্টি-তাপমাত্রা নিয়ে নতুন তথ্য

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৫৯, ২০ এপ্রিল ২০২৬

বৃষ্টি-তাপমাত্রা নিয়ে নতুন তথ্য

রাজধানীর আকাশে সকাল থেকেই আংশিক মেঘলা আবহাওয়া বিরাজ করছে। তবে মেঘের উপস্থিতি থাকলেও আপাতত বৃষ্টির কোনো সুখবর নেই ঢাকাবাসীর জন্য। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, সোমবার (২০ এপ্রিল) ঢাকার আকাশ মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়, সোমবার দুপুর পর্যন্ত রাজধানীর আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে এ সময়ে বৃষ্টির কোনো সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদরা। দিনভর আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং রোদের দাপট বজায় থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়, ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। ফলে গরমে খুব একটা তারতম্য হবে না।

সোমবার ভোর ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ। রোববার (১৯ এপ্রিল) রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়