Apan Desh | আপন দেশ

অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল পাবে আইন-শৃঙ্খলা বাহিনী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:৪২, ১৮ এপ্রিল ২০২৬

অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল পাবে আইন-শৃঙ্খলা বাহিনী

দেশের অভ্যন্তরীণ জরুরি সেবায় নিয়োজিত সব বাহিনীর যানবাহন দেশের যেকোনো পেট্রল পাম্প থেকে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সংগ্রহ করতে পারবে এমন প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরমধ্যে রয়েছে বাংলাদেশ পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস, কারাবন্দিদের নিরাপদ চলাচলসহ গুরুত্বপূর্ণ জরুরি সেবায় নিয়োজিত যানবাহন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. হাফিজ-আল-আসাদ স্বাক্ষরে গত ১৫ এপ্রিল এ নির্দেশনা দেয়া হয়। শনিবার (১৮ এপ্রিল) মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

নির্দেশনায় বলা হয়, কারাগারের বিভিন্ন জরুরি প্রয়োজনে দিনরাত যেকোনো সময় বন্দি স্থানান্তর, অসুস্থ বন্দিকে হাসপাতালে পাঠানো ও দাফরিক কাজে যানবাহন ব্যবহার করতে হয়। 

আরও পড়ুন<<>>বজ্রপাতে সারাদেশে প্রাণ গেল ১২ জনের

একইভাবে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা, সীমান্ত টহল ও বিভিন্ন বিশেষ অভিযান পরিচালনায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর যানবাহন সার্বক্ষণিক সচল রাখা অত্যাবশ্যক।

এ প্রেক্ষাপটে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এবং কারা অধিদফতরের যানবাহনে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে দেশের সব পেট্রল পাম্পকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়