Apan Desh | আপন দেশ

এলিফ্যান্ট রোডে আবাসিক ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১০:৫৮, ১০ এপ্রিল ২০২৬

আপডেট: ১১:০১, ১০ এপ্রিল ২০২৬

এলিফ্যান্ট রোডে আবাসিক ভবনে আগুন

ছবি : আপন দেশ

রাজধানীর এলিফ্যান্ট রোডের কাঁটাবন ঢাল এলাকার একটি বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ এপ্রিল) সকালে এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় সকাল ৯টা ৩ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ৮টা ২৩ মিনিটে ৭৭ নম্বর এলিফ্যান্ট রোডের একটি ৭ তলা আবাসিক ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর ভবনের বাসিন্দারা দ্রুত বাইরে বেরিয়ে আসেন এবং আশপাশের লোকজন তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে খবর দেন।

আরও পড়ুন<<>>টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় 

বঙ্গবাজার ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লীনা খানম জানান, ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার পরপরই দ্রুত ব্যবস্থা নেয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে হঠাৎ ধোঁয়া দেখতে পেয়ে তারা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই দ্রুত ভবন থেকে নেমে আসেন। ফায়ার সার্ভিসের দ্রুত উপস্থিতি ও কার্যকর ভূমিকার কারণে আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ধীর হয়ে পড়ে এবং উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে স্বাভাবিক হয় এলাকা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়