Apan Desh | আপন দেশ

শপিংমল-দোকানপাট বন্ধ নিয়ে নতুন সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:১৯, ৫ এপ্রিল ২০২৬

আপডেট: ১৭:৫৩, ৫ এপ্রিল ২০২৬

শপিংমল-দোকানপাট বন্ধ নিয়ে নতুন সিদ্ধান্ত

জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে শপিংমল ও দোকানপাট বন্ধের সময় নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে বিপণি বিতান, শপিংমল ও দোকানপাট বন্ধ হবে সন্ধ্যা ৭টার মধ্যে। আগে নির্ধারিত সময় ছিল সন্ধ্যা ৬টা। নতুন সিদ্ধান্তে সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে।

রোববার (০৫ এপ্রিল) এ তথ্য জানায় বাংলাদেশ দোকান মালিক সমিতি।

এর আগে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় বৃহস্পতিবার (০২ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

পরে ব্যবসায়ীদের পক্ষ থেকে সময় বাড়ানোর অনুরোধ জানানো হয়। তারা রাত ৮টা পর্যন্ত ব্যবসা চালানোর অনুমতি চেয়েছিলেন এবং এ বিষয়ে তারেক রহমানের কাছে আবেদন করেন। পরবর্তীতে সরকারের পক্ষ থেকে বিষয়টি পুনর্বিবেচনা করা হয়।

আরও পড়ুন <<>> আনন্দ বা মঙ্গল নয়, এবার বৈশাখী শোভাযাত্রা: সংস্কৃতি মন্ত্রী

সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে নতুন সময়সূচি কার্যকর করা হয়েছে। তিনি বলেন, দোকান মালিকদের আবেদনের পরিপ্রেক্ষিতেই সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নতুন এ সিদ্ধান্তের মাধ্যমে একদিকে জ্বালানি সাশ্রয় নিশ্চিত করা, অন্যদিকে ব্যবসায়ীদের কার্যক্রম কিছুটা স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়