Apan Desh | আপন দেশ

তাপমাত্রা নিয়ে নতুন তথ্য জানাল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:৩৫, ২ এপ্রিল ২০২৬

তাপমাত্রা নিয়ে নতুন তথ্য জানাল আবহাওয়া অফিস

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। 

বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রাজধানী ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। একই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাও রয়েছে। এ ছাড়া দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

আজকের সর্বনিম্ন তাপমাত্রা দেখানো হয়েছে ২১ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন : স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য এনবিআরের নতুন উদ্যোগ

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে। শুক্রবার (০৩ এপ্রিল) সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৯ মিনিটে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়