Apan Desh | আপন দেশ

ড. ইউনূস ইস্যুতে উদ্বিগ্ন জাতিসংঘ

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১০:৫৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৪

ড. ইউনূস ইস্যুতে উদ্বিগ্ন জাতিসংঘ

নোবেলজয়ী ড. ইউনূসের সঙ্গে তার প্রতিষ্ঠান নিয়ে একটি মহলের আচরণে জাতিসংঘ চরমভাবে উদ্বিগ্ন। জানিয়েছেন বিশ্ব সংস্থাটির মহাসচিব আন্থোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক। বলেন, ড. ইউনূস জাতিসংঘের অত্যন্ত মর্যাদাসম্পন্ন ও গুরুত্বপূর্ণ অংশীদার। তার বিরুদ্ধে বাংলাদেশে যা ঘটছে, তা চরম উদ্বেগের।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা খুব ভালো করেই অবগত রয়েছি। আমি স্পষ্ট বলতে চাই, ড. ইউনূস জাতিসংঘের কাছে খুব মর্যাদাবান একজন ব্যক্তি।’

‘জাতিসংঘের অংশীদার হিসেবে তিনি অনেক বছরজুড়ে আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন কর্মসূচিতে দূত হিসেবে অংশ নেন। মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল, সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলসহ সংস্থার বিভিন্ন কর্মসূচিতে সহযোগিতা করেন। ড. ইউনূসকে কেন্দ্র করে বাংলাদেশে যেসব ঘটনা ঘটছে, তা আমাদের চরমভাবে উদ্বিগ্ন করে তুলছে।’

আরও পড়ুন>> গ্রামীণ টেলিকমের সামনে ঝাড়ু হাতে বহিরাগতরা

এর আগে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ব্রিফিং করেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার। ড. ইউনূস ইস্যু নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘বাংলাদেশের শ্রম আইন ব্যবহার করে ড. ইউনূসকে হয়রানি, ভীতি প্রদর্শন করা হচ্ছে। আমরা লক্ষ্য করেছি, শ্রম মামলাটি অস্বাভাবিক দ্রুত গতিতে বিচারকাজ চালানো হয়েছে। দুদক আরও মামলার চার্জশিট অনুমোদন করেছে, যা বিশ্বজুড়ে ব্যাপক নিন্দার ঝড় তুলেছে।’

গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ড. ইউনূস আটটি প্রতিষ্ঠান দখল হওয়ার কথা তুলে ধরেন। বলেন, ‘আমরা ভয়ঙ্কর পরিস্থিতিতে আছি। কারণ, আমাদের আটটি প্রতিষ্ঠান জবরদখল হয়ে গেছে। গ্রামীণ ব্যাংক এখন নিজেদের মতো করে এসব প্রতিষ্ঠান চালাচ্ছে। ১২ ফেব্রুয়ারি থেকে গ্রামীণ ব্যাংক ভবনে তালা মেরে রেখেছে। নিজের বাড়িতে অন্য কেউ যদি তালা মারে, তখন কেমন লাগার কথা আপনারাই বলেন। তাহলে দেশে আইন-আদালত আছে কিসের জন্য?’

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিশ্বকাপ ফাইনাল দেখতে নিষেধাজ্ঞা ভেঙে টিএসসিতে সমর্থকরা পাসপোর্টে ফিরছে ইসরায়েল ব্যতীত, জলছাপে থাকছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিম জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ পরীক্ষা না দিয়ে চাকরি, মন্ত্রণালয়ে এসে আটক ৪ দেশের ৫ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা ছিনতাইয়ের সময় কুপিয়ে হত্যা, দুইজনের মৃত্যুদণ্ড শাপলা চত্বর হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত জুলাই সনদ বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল ঢাকায় পৌঁছেছেন আইএলও মহাপরিচালক গিলবার্ট হোংবো ইরানকে উত্তেজনা কমানোর আহবান আরব লীগের ওমানে ইতিহাস গড়ল বাংলাদেশ নারী হকি দল পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান গোল উৎসবের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড