Apan Desh | আপন দেশ

এনআইডিতে ছবি বাধ্যতামূলক: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩৪, ৯ সেপ্টেম্বর ২০২৬

এনআইডিতে ছবি বাধ্যতামূলক: হাইকোর্ট

ফাইল ছবি

জাতীয় পরিচয়পত্রে ব্যক্তির ছবি থাকা বাধ্যতামূলক বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (০৯ সেপ্টেম্বর) বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, ইসলামী শরিয়াহ অনুযায়ী পর্দা করেন জানিয়ে ২০২২ সালে রাজধানীর শাহজাহানপুরের শান্তিবাগের বাসিন্দা সুমাইয়া আহমাদ মুনা রিটটি করেন।

রিটে তিনি উল্লেখ করেন, ইসলাম ধর্মের বিধান অনুযায়ী নারীদের ছবি তোলা নিষেধ। এ কারণে ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র দেয়ার দাবি জানান তিনি।

আরও পড়ুন <<>> অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট

রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট একটি রুল জারি করেন। ওই রুলের ওপর শুনানি শেষে বুধবার তা খারিজ করে দেন আদালত।

নির্বাচন কমিশনের আইনজীবী জানান, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র ইস্যুর কোনো বিধান আইনে নেই। তাই হাইকোর্ট রুল খারিজ করে বিদ্যমান আইনের বিধানই বহাল রেখেছেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়