ছবি: আপন দেশ
সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) সদস্য আলতাফ হোসেনকে (৫৮) পিটিয়ে হত্যার ঘটনায় জহিরুল নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (০৬ সেপ্টেম্বর) সকালে সাভারের আমিনবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ছাড়াও এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য আসামিদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত আলতাফ হোসেন সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে সাভারের আমিনবাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় বসবাস করতেন।
গ্রেফতারকৃত জহিরুল ইসলাম ঘটনাস্থলের ওই প্রাইভেটকারের মালিক বলে জানা যায়। তবে পুলিশের তদন্ত স্বার্থে বাকি আসামিদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
জানা যায়, শনিবার (০৫ সেপ্টেম্বর) রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এক রিকশা চালককে মারধর করছিল একটি প্রাইভেটকারের লোকজন।
আরও পড়ুন : সংকটের মাঝে তেল পুড়িয়ে লংমার্চ কতটা যৌক্তিক: পানিসম্পদ প্রতিমন্ত্রী
এ সময় এসবি পুলিশের এসআই আলতাফ রিকশাচালককে মারধরে বাঁধা দেন। এতে প্রাইভেটকার আরোহীরা পুলিশ সদস্যের ওপর চড়া হয়। পরে প্রাইভেটকারের লোকজন আরও কয়েকজনকে ডেকে এনে ওই পুলিশ সদস্যের ওপর হামলা করে।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় পুলিশ সদস্যকে উদ্ধার করে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, সাভারের আমিন বাজারে এসবি পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































